ঢাকাশুক্রবার , ১৬ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরখানে সাংবাদিকের পিতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ১৬, ২০২১ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তরখানে সাংবাদিকের পিতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরখানের কাঁচকুড়ার আক্তার টেক এলাকায় দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক নুরুল আমিন হাসানের পিতা মো. সাইফুল ইসলামের উপর হামলা চালিয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামী সাদ্দাম ও সায়েদ আলী গংরা । বৃহস্পতিবার (১৫ এপ্রিল) আক্তার টেক মজজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বের হয়ে বাসায় যাওয়ার পথে রাস্তার মধ্যে এ হামলার ঘটনা ঘটে ।

পরে পথচারীদের কাছে খবর পেয়ে আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় । বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন । আহত সাইফুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী ।

এ বিষয়ে আহত সাইফুল ইসলামের ছেলে সাংবাদিক নুরুল আমিন হাসান বলেন, আজ সন্ধ্যায় বাসায় ইফতার করে মাগরিবের নামাজ আদায় করতে আক্তারটেক মসজিদে যান আমার বাবা । নামাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তার উপর আমার বাবাকে একা পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও সায়েদ আলী গংরা পথরোধ করে ।

পরে পথরোধ করার কারণ জানতে চাওয়া মাত্র পূর্ব পরিকল্পিতভাবে সাদ্দাম ও সায়েদ আলী গংরা লাটিসোটা নিয়ে হামলা করে আমার বাবাকে রক্তাক্ত আহত করে হামলা কারীরা পালিয়ে যায় । পরে পথচারীরা আমার আত্মীয়স্বজনদের খবর দেয় ।

খবর পেয়ে আমাদের লোকজন গিয়ে আমার বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করেন ।

তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় আমার বাবার মাথা কেটে গেছে, ডান হাতের আঙ্গুল ফেটে গেছে এবং শরীরের বিভিন্নস্থানে নিলা ফূলা জখম হয়েছে । আমি বাবার চিকিৎসা শেষে উত্তরখান থানায় মামলা করবো ।

স/বি