উত্তরখানে মিথ্যা মামলা, ব্ল্যাকমেইল চাঁদাবাজি
নিরীহ পরিবার ধ্বংস
বিচারের বাণী নিরবে কাঁদে
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরখান এলাকায় ২টি মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলা দায়ের করে একটি নিরীহ পরিবারের সর্বস্ব লুটে নিচ্ছে উত্তরখানের কয়েক ব্যক্তি। তাদের উস্কানী দেয়াসহ সম্পুর্ণ সহায়তা করছে দায়িত্বশীল মহল। ৮৭/১ উত্তরখান ব্যাপারী পাড়া‘র মোঃ আলী তার ছেলে আতিকুর রহমান (২৬)‘কে এবং ১২৩/এ হেলাল মার্কেট উত্তরখানের মোঃ জাহাঙ্গীর আলম তার ছেলে মো মেহেদী হাসান (২২)‘কে ২ বছর খানেক আগে মালয়েশিয়া পাঠায়।
তারা সম্পুর্ণ নিজ দায়িত্বে ম্যান পাওয়ার কোম্পানীতে যোগাযোগ করে তাদের ছেলেদের পাঠিয়েছিল।
এ কোম্পানীর নাম DREAM CAREER, 51 KHAN TOWER, FLAT NO-6-C, SONARGAON JANAPATH AVENNUE, SECTOR-7, UTTARA, DHAKA-1230. PHONE/CELL-02-8960956/ 01959300400/01770041063. প্রায় এক বছর পূর্বে তাদের মালয়েশিয়া পাঠানো হয়।
এদের মধ্যে কয়েকমাস মালয়েশিয়া থেকে জাহাঙ্গীররেরছেলে মেহেদী হাসান বাংলাদেশে ফিরে আসে। অপরদিকে মোহাম্মদ আলীর ছেলে আতিকুর রহমান এখনো মালিয়েশিয়ায় কর্মরত। এদের অভিভাবকরা জানায়, তারা মালয়েশিয়ায় গিয়েছিল লেখাপড়া করার জন্য কিন্তু ভর্তি হতে পারেনি।
এর দায়দায়িত্ব এই দুই পরিবারের লোকেরা স্থানীয় একটি নিরীহ পরিবারের ওপর চালাচ্ছে। ঐ পরিবারের ছেলে রাসেল একই কোম্পানীর মাধ্যমে কয়েক বছর পূর্বে মালয়েশিয়ায় গিয়েছিল। কিন্তু জাহাঙ্গীরের ছেলে মেহেদী ও মোঃ আলীর ছেলে আতিকুর রহমান‘কে বিদেশ পাঠানোর মিথ্যা অজুহাতে মৃত শাহজাহান এর পরিবারের ওপর চলছে মধ্যযুগীর কায়দার নৃশংস অত্যাচার অবিচার। অথচ তারা বিদেশ যাওয়ার সময় সরাসরি আদম কোম্পানীতে টাকা জমা দিয়ে আদম কোম্পানী থেকে রশিদ নিয়েছিল।
এদিকে মেহেদীর পিতা জাহাঙ্গীর এবং আতিকের পিতা মোঃ আলী স্থানীয় থানায় কতিপয় দারোগার সহায়তায় মৃত মোঃ শাহ্জাহানের পরিবারকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়ার জন্য উত্তরখান থানার কয়েকজন দারোগার সহায়তায় পরপর ২টি মামলা দায়ের করে। এ মামলাগুলো হলো উত্তরখানা থানার মামলা নং-২১-২১/১২/২০২০ ইং বাদী মোঃ আলী এবং মামলা নং ২০-২১/১২/২০২০ ইং বাদী মোঃ জাহাঙ্গীর আলম।
তারা মিথ্যা মামলা করেই ক্ষান্ত হয়নি। মামলা করার পূর্বে তারা রাসেলকে ধরে নিয়ে জোরপূর্বক কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর করে নেয় এবং জোরপূর্বক কয়েকটি সাদা ষ্ট্যাম্পে ও স্বাক্ষর করে নেয়। এমনকি রাসেলের কাছ থেকে ১,৬০,০০০/- (এক লাখ ষাট হাজার) টাকা ছিনিয়ে নেয়।
মিথ্যা মামলা দিয়ে ঐ পরিবারের বয়োজেষ্ঠ্য মহিলাসহ এসএসসি পরীক্ষার্থীকে আটক করে রাখে। তারা কয়েক মাস যাবৎ জেল হাজতে আছে। একটি সূত্র জানায় আদম কোম্পানীকে টাকা জমা দেয়ার রশিদ ও জাহাঙ্গীর, মেহেদী, আতিক ও মোঃ আলীর কাছে আছে।
অত্যন্ত নিরীহ হওয়ায় কোন দোষ না করেও মৃত শাহ্জাহানের পরিবার বিভিন্নভাবে নাজেহাল ও হয়রানির শিকার হচ্ছে। এর বিচার করবে কে? এদিকে এ ঘটনা ঘটিয়ে মুজিব দারোগা উক্ত পরিবারের কাছ থেকে বেশ কিছু টাকা কেড়ে নেয়। এ ব্যাপারে প্রতিকারের জন্য তারা ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
স/এষ্

