রতন রায় নিলয়,রংপুর
মেডিকেল এ্যাসিসটেন্ট টের্নিং স্কুল{ম্যাটস্) শিক্ষার্থীরা চার দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে।
রংপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে,বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস্ এসোশিয়েশন,
জেলার শাখার আয়োজনে আজ ৮ই মে সকাল হতে দুপুর পর্যন্ত কর্মসূচিটি পালিত হয়।
এতে রংপুর শহরের সকল ম্যাটসে্র শিক্ষার্থীরা অংশগ্রহন করেন ।এসময় বক্তরা তাদের বক্তব্যে জানান বঙ্গবন্ধুর সৃষ্ট ম্যাটস্ শিক্ষার্থীরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘদিন থেকে বঙ্গবন্ধুর প্রথম পঞ্চপরিকল্পনা বার্ষিকী অনুযায়ী উচ্চশিক্ষা,সতন্ত্র এডুকেশন বোর্ড,কর্মসংস্থান ও ১০ গ্রেডে পদায়ন সহ ইন্টার্ণী ভাতার দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করলেও যথাযথ কৃতপক্ষ ব্যবস্থা নেয়নি। ফলে এবার রাজপথ থেকে অধিকার নিয়ে ঘরে ফেরার অঙ্গিকার করেছে তারা।
বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস্ এসোশিয়েশন রংপুর জেলার শাখার সাধারণ সম্পাদক মো: মুকুল হোসেন জানান দাবি আদায়ের লক্ষ্যে রংপুরে আগামী ১০ই মে সমাবেশ অনুষ্টিত হবে এবং খুব শীঘ্রই ঢাকা অভিমুখে লং মার্চ করবে ম্যাটস্ শিক্ষার্থীরা।
স/এষ্

