ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঈদ সামনে রেখে সালথায় জমে উঠেছে গরু-ছাগলের হাট

admin
আগস্ট ২৬, ২০১৭ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা:

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে ফরিদপুরের সালথায় জমে উঠেছে গরু-ছাগলে হাট। প্রতি বছরের চেয়ে এবার গরুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের প্রচুর ভীর দেখা যাচ্ছে। উপজেলার ৮টি ইউনিয়নেই গরু-ছাগলের হাট রয়েছে। ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত একটি গরু বিক্রি হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের ছোট-বড় ১০/১১টি বাজারে বসেছে গরু-ছাগলের হাট। ঈদুল আযহা উপলক্ষে সালথা সদর বাজার, সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজার, গট্টি ইউনিয়নের বালিয়া বাজার ও ঠেনঠেনিয়া বাজার, আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার, জয়কাইল বাজার ও পুটিয়া বাজার, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার, যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী বাজার, বল্লভদি ইউনিয়নের বাউশখালী বাজারে গরু-ছাগলের হাট রয়েছে। এরমধ্যে সালথা বাজার সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, সোনাপুর বাজার সপ্তাহে প্রতি শুক্রবার ও নকুলহাটি সপ্তাহে প্রতি বুধবার নিয়মিত গরু-ছাগলের হাট বসে।
সালথা সদর বাজার গরু-ছাগল হাটের ইজারাদারের পক্ষে রাশেদ মাতুব্বার জানান, এবছরে গরু-ছাগলের দাম স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার হাটে ১৮ হাজার টাকা থেকে ১লক্ষ ২৫ হাজার টাকা দামে একটি গরু বিক্রি হয়েছে।
বুধবার সোনাপুর বাজারে গরু বিক্রেতা লাল মিয়া জানান, প্রতি বছরের ন্যায় এবার সোনাপুর হাটে প্রচুর গরু-ছাগল আমদানি হয়েছে। এসময় ক্রেতাদেরও উপচেপড়া ভীড় ছিলো। গরু ক্রেতা সবুর মোল্যা বলেন, হাটে গরুর মুল্য স্বাভাবিক থাকায় ক্রেতারা গরু-ছাগল কিনতে পারছে। উপজেলার ১০ টি বাজারে পর্যায়ক্রমে আগামী শুক্রবার পর্যন্ত চলবে গরু-ছাগল বেচা-কেনা।

স/মা