সাঈদ ইবনে হানিফ
ঈদ পূণঃ মিলনী অনুষ্ঠান উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাধানগর বাওড়ে এক ব্যাতিক্রমী নৌকা বাইচের আয়োজন করে স্থানীয় তরুণ ও যুব সমাজ। আয়োজক কমিটির সুত্রে জানাই ঈদের পরদিন ৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলা বাসুয়াড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী রাধা নগর বাওড়ে ঈদ পুণঃমিলনী উপলক্ষে বিভিন্ন প্রকার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এক ব্যাতিক্রমী কাগজের নৌকা বাইচ আয়োজন করা হয়।
ব্যাতিক্রমী এই বাইচের নৌকা তৈরী করা হয় বিশেষ ধরণের পলিথিন ও বাঁশ দিয়ে। যার প্রতিটি নৌকায় মাঝি ছিলেন মাত্র একজন করে। স্থানীয় রাধানগর, বাগডাঙ্গা, ওয়াদিপুর ও আশপাশ এলাকার মোট ২০টি নৌকা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ মিলে মোট চার জন প্রতিযোগিকে ১টি করে মোবাইল ও দেওয়াল ঘড়ি পুরস্কৃত করা হয়। মাষ্টার তুহিন শিকদার, সবুজ মিয়া, রাজু হোসেন আলমগীর হোসেন, রুবেল মিয়া, পান্না, মামুন, মাসুদ, সোহেল, জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় তরুণ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত এই ঈদ পুণঃমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড ইউ.পি সদস্য লুৎফার রহমান। রাধানগর আলিম মাদ্রাসার সভাপতি আব্দুল অহেদ শিকদার, সমাজ সেবক আব্দুল খালেক শিকদার, নজরুল ইসলাম, নিজাম মোল্যা, হামিদ শিকদার, মাষ্টার লিয়াকত হোসেন প্রমুখ। দু’পাড়ে হাজার হাজার দর্শনার্থী এই অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে আনন্দের সহিত উপভোগ করেন।
স/মা

