ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি ৯দিন থাকবে।

nayem ahmed
আগস্ট ৯, ২০১৯ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনি : ঈদ উল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক।

হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদ উল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে আজ শুক্রবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ আগষ্ট শনিবার সকাল থেকে যথারিতি আমদানি রফতানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান জানায়, বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টেধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

 

স/এন