ঢাকাবুধবার , ২২ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঈদে আসছে জিৎ-ফারিয়ার বস ২

admin
মার্চ ২২, ২০১৭ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সুপারহিট ‘বাদশা দ্য ডন’ ছবির জুটি জিৎ-ফারিয়াকে নিয়ে এবার নির্মিত হচ্ছে ‘বস ২’। এই ছবিতে বাড়তি চমক হিসেবে থাকছে ওপার বাংলার ‘পরাণ যায় জ্বলিয়া রে’ খ্যাত অভিনেত্রী শুভশ্রী।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার সুপারস্টার জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই তিন তারকাকে নিয়েই নির্মিত হচ্ছে হাইভোল্টেজ ধামাকা ‘বস ২’। ছবিটি পরিচালনা করছেন কলকাতার বাবা যাদব।

ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সূত্র জানায়, আগামী ঈদুল ফিতরে মুক্তি দেয়া হবে। সেই লক্ষে ব্যাংককে প্রথম লটের শুটিং শেষ করা হয়েছে। শুটিংয়ে অংশ নিয়েছেন জিৎ, ফারিয়া, শুভশ্রী সবাই। আগামী মাস থেকে বাংলাদেশে-কলকাতায় বস ২’র বাকি অংশের শুটিং হবে।

‘বস ২’ ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত, বাংলাদেশের অমিত হাসান, সীমান্ত প্রমুখ। ‘বস ২’ ছবির নির্মাতা-কলাকুশলীরা আশা করছেন, বস ২ ঈদে রেকর্ড পরিমাণে ব্যবসা করবে।

প্রসঙ্গত, ‘বস ২’ ছবির প্রথম লটের শুটিং শেষ করে আজ বুধবার (২২ মাচ) ঢাকায় ফিরছেন নুসরাত ফারিয়া।

স/নিপা