ঢাকাশুক্রবার , ৭ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঈদের আনন্দ উপভোগ করতে পদ্মাসেতু এলাকায় হাজারো মানুষ

admin
জুন ৭, ২০১৯ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: ঈদের দ্বিতীয় দিনে স্বপ্নের পদ্মাসেতু এলাকায় হাজারো মানুষের পদ চারনায় মুখরিত হয় পদ্মাসেতু এলাকা।

বৃহস্পতিবার সকাল থেকে পদ্মাসেতু এলাকায় কখনও রোধ, কখনও থেমে থেমে আসে ঝিরি ঝিরি বৃষ্টি। সকল প্রতিকুল আবহাওয়ার কাছেও হার মানেনি সারাদেশের বিভিন্ন উপজেলা থেকে আগত মানুষ।

দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো পদ্মাপাড়ে দাঁড়িয়ে দক্ষিনা বাতাস উপভোগ করতে ছিল মুখর। পদ্মাপাড়ে ঘুরে বেড়ানো, সি বোট ও ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে নির্মাণাধীন দৃশ্যমান পদ্মাসেতু খুব কাছ থেকে ঘুরে দেখেন ঈদ আনন্দে ঘুরতে আসা সব বয়সী মানুষগুলো।

দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপন করছেন দেশবাসী। সেই ঈদের আনন্দের ছোঁয়া লেগেছে পদ্মাসেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের সেতু এলাকায়। বৈরী আবহাওয়ার মধ্যেও দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমায় পদ্মা পাড়ে।

ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত পদ্মাসেতু এলাকায় ঘুরে দেখা যায়, মাওয়ার কুমারভোগ পুরাতান ফেরিঘাট এলাকায় নদীর তীর জুড়ে হাজারো মানুষের ঢল। মুন্সীগঞ্জ জেলার পাশাপাশি ঢাকাসহ সারাদেশের বিভিন্ন উপজেলা থেকে হাজারো মানুষ এসেছে পদ্মাপাড়ে।

ঈদ আনন্দে পদ্মাপাড়ে ঘুরতে আসা মানুষগুলোর চোখে মুখে ছিলো আনন্দের ছাপ। কর্মব্যস্ত মানুষগুলো ঈদ উপলক্ষে ঘুরতে এসে দৃশ্যমান পদ্মাসেতু দেখে মুগ্ধ হন। দর্শনার্থীরা সি বোট ও ট্রলার ভাড়া করে পদ্মানদী ঘুরে বেড়িয়েছে।

নির্মনাধীন পুরো পদ্মাসেতুর এড়িয়া ঘুরে দেখেছে। শত শত অনেকে পদ্মায় নেমে গোসল, নদীর তীরে বসে হিমেল ঠান্ডা বাতাস গাঁয়ে লাগিয়েছে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ফোনে সেলফি, ফেসবুকে লাইভসহ বিভিন্নভাবে হাজারো মানুষ ঈদ আনন্দ উপভোগ করে পদ্মাপাড়ে।

এছাড়াও মাওয়ার পূরাতন ফেরি ঘাট এবং শিমুলিয়া ঘাটে রয়েছে শত শত খাবার হোটেল। হোটেলগুলোতে মুখরোচক বিভিন্ন ভর্তা,মাছ এবং পদ্মার টাটকা ইলিশ ভাজা ।

পদ্মা পাড়ে কিংবা শিমুলিয়া ঘাটে যাওয়া মানেই টাটকা ইলিশ কেটে তেলে ভেজে গরম গরম খাওয়াটাকেই প্রাধান্য দেয় সকলে। ঈদের ছুটিতেও হেটেলগুলোতে লাখ লাখ টাকার তেলে ভাজা ইলিশ মাছ বিক্রি করেছে হোটেল মালিকরা।

কুমিল্লা থেকে ঘুরতে আসা আমির জানান, আমরা টিভিতে খবরে দেখি পদ্মাসেতুর কাজ হচ্ছে । কর্মব্যস্ত জীবনে ছুটি পাইনা । তাই ঈদের ছুটিতে পরিবার পরিজনদের নিয়ে পদ্মাসেতু ঘুরে দেখতে এসেছি। এসে দেখি নিজস্ব টাকায় পদ্মাসেতু নির্মাণ এখন স্বপ্ন নয় বাস্তব।

জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার চমক নিউজকে জানান, পদ্মাসেতু আমাদের চোখে এখন দৃশ্যমান । পদ্মার হিমেল হাওয়া সেই সাথে কাছ থেকে পদ্মাসেতু দৃশ্যমান দেখে খুব ভালো লেগেছে।

রাজধানী ঢাকার মিরপুর, সাভার, শ্যামপুর, ধানমন্ডি থেকে আসা, আফরোজা পারভীন, নিলুফা বেগমসহ আরো অনেকে চমক নিউজকে জানান, শহরে মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানোর জায়গা নেই।

ছুটির অভাবে যাওয়া হয়না কোথাও। পদ্মাপাড়ে ঘুরতে এসে আনন্দ পেয়েছি । সবচেয়ে বেশী আনন্দিত হয়েছি স্বপ্নের পদ্মাসেত দৃশ্যমান হয়েছে এটা দেখে।

স/এষ্