সাঈদ ইবনে হানিফ ঃ
গতকাল বাঘারপাড়ায় ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে স্থানীয় ভিটাবল্যা ক্যাম্প পুলিশ। আটক কার্তিক নাথ (৫০) উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের মৃত তারাপদ দেবনাথের পুত্র। ক্যাম্প ইনচার্জ শামীম আহম্মেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে গককাল রাত আনুমানিক ২টার দিকে কার্তিক নাথকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই রির্পোট লেখা পর্যন্ত আটক ব্যক্তি থানা হাজতে ছিল।
স/মা

