সাঈদ ইবনে হানিফ- বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
ইসলাম মানুষকে ভ্রাতৃত্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয়। যারা সমাজে অশান্তি সৃষ্টির মাধ্যমে সেই ভ্রাতৃত্যবোধ ও শান্তি নষ্ট করে ইসলাম তাদেরকে কোনভাবে সমর্থন করে না। একইভাবে যারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাবে তারা সরকারী দলের হোক আর যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে। গত ১০ এপ্রিল, রাত ৮ টার দিকে বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষ নগর গ্রামের বৈরাগী পাড়ার পূজা মন্দিরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের বাঘারপাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য গত ৭ এপ্রিল ঐ গ্রামের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষের জেরে দোষীদের শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মতিয়ার রহমান, বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান সরদার, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কালিপদ দেবনাথ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ইউপি. সদস্য সুলতান মাহমুদ রাজা, ছাত্রলীগ নেতা আব্দুল আওয়াল প্রমুখ। বক্তারা বলেন অত্র এলাকায় দীর্ঘ বছর ধরে হিন্দু-মুসলমানদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির যে বন্ধন অটুট রয়েছে আমাদের জন্য তা গর্বের। কারো ব্যক্তিগত আক্রোশ বা পারিবারিক গোলযোগে যেন আমাদের সেই ঐতিহ্যের সর্ম্পক নষ্ট না হয় সেদিকে উভয় পক্ষকে সচেতন থাকার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, এই সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক এটাই এলাকাবাসীর দাবি।
স/জনী

