ঢাকাবুধবার , ১৮ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি শিক্ষার্থীর আত্মহত্যা

admin
এপ্রিল ১৮, ২০১৮ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী সুইসাইড নোট লিখে আত্মহত্ম্যা করেছে। প্রেমিকার উপর অভিমান করে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা যায়। মঙ্গলবার (১৭ এপ্রিল) আনুমানিক রাত নয়টার দিকে শৈলকূপা থানাধীন ক্যাম্পাসের পাশর্^বর্তী শেখপাড়া বাজারের ফরহাদের মেসে এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী ছেলেটির নাম মোঃ সাইফুজ্জামান খান সাইম (১৯)। তার বাসা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ১২ নং লস্কারদিয়া ইউনিয়নের আজিয়া গ্রামে। তার পিতার নাম আজম খান এবং মাতার নাম মোছাঃ হাবিবুন্নাহার। তার পিতা পেশায় একজন ব্যাংক কর্মকর্তা বলে জানা গেছে।
এলাকাবাসী ও সহপাঠি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকেই তার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। দীর্ঘসময় দরজা বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। একপর্যায়ে তারা দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি করলেও তার কোন আওয়াজ পাওয়া যায়না। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ও বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যপক ড. মাহবুবর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে সে আত্মহত্যা করেছে। তবে তার আত্মহত্যা দীর্ঘ সময়ে হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
সিয়ামের সহপাঠী মুজাম্মেল ও শিহাব বলেন, গত কয়েকদিন যাবত সে হতাশায় ভুগছিলো। একথা সে আমাদের সাথে শেয়ার করছিলো। তবে এরকম কিছু করবে আমরা বুঝিনি। সে সব সময় একাকী থাকলেও গতকাল বৈশাখী মেলার শেষদিন সকলের সাথে আড্ডায় মেতেছিলো । সে কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলতো আমার মামার বাড়ি থাকি।’
তার আরেক বন্ধু বলেন, ফরিদপুর সরকারী সারদী সুন্দর কলেজের অনার্স প্রথম বর্ষের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। এছাড়া আত্মহত্যার আগে প্রেমিকার প্রতি তার মনের আবেগ ও ভালবাসা প্রকাশ করে একটি ডায়েরির তিন পেজে চিরকুট লেখে।
চিরকুটে লেখা ছিলো, ‘আজ আমার কেন জানি মনে হচ্ছে আমি হয়তো তোমার জীবন নষ্ট করে দিবো। তোমায় কি কোন দিন সুখে রাখতে পারবো জানি না আমি তোমার জন্য ঠিক কি না। বাবু তোমায় অনেক ভালোবাসি। যেই দিন শেষ প্রশ^াস নিব এই দিন তোমায় হয়ত একটু বোঝার সুযোগ দিব যদি বুঝতে পারো বুঝে নিও এই দিন।’
ডায়রির শেষে তিনি লিখেছেন, ‘আমি পুরা ছন্নছাড়া হয়ে পড়ছি, আমায় বেঁধে রেখো।’
এ বিষয়ে শৈলকূপা থানার ওসি আলমগীর হোসেন, ‘আমরা লাশ থানায় নিয়ে যাবো। আগামীকাল ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

স/এষ্