ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত

admin
এপ্রিল ১৫, ২০১৭ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । শনিবার এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন ।
গত ১০ এপ্রিল নিজ বিভাগের এক ছাত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে প্রেম প্রতারণার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর লিখিত দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি আমলে নেয়। শনিবার দুপুর আড়াই টায় ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিষয়টি খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশে গঠিত বিশ্ববিদ্যালয়ে ‘এন্টি সেক্সুয়াল সেল’কে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. নাসিম বানুকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স/ এষ্