ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি শিক্ষক ড. মাখলুক আর নেই

admin
ডিসেম্বর ২২, ২০১৭ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক-প্রশাসন বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাখলুকুর রহমান আর নেই (ইন্নাল্লিাহহি ওইন্না ইলাইহে রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাখলুকুর রহমান দীর্ঘ দিন ধরে লিভার রোগে আক্রান্ত ছিলেন। ঢাকার গ্যাসট্রলিবার হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন তিনি।
প্রফেসর ড. মালুকুর রহমান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, আবাসিক হল প্রভোস্ট, লোক-প্রশাসন বিভাগের সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৪ বছর।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইবি সাবেক ও নব-নির্বাচিত শিক্ষক সমিতি, শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, গ্রীণ ফোরাম ও লোক-প্রশাসন বিভাগ। শোক বার্তায় মরহুমে আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
লোক-প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেন বলেন,‘প্রফেসর ড. মাখলুকুর রহমানের মরদেহ ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে নেয়া হচ্ছে। বাদ আছর নামাযে জানাজা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে।’

স/এষ্