ইবি সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাংসদ আব্দুল হাই, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাংসদ সদর উদ্দিন খান, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আজগর আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ-সম্পাদক এস.এম জাকির হোসাইন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান নুর উন-নবী, রেদোয়ান উল্লাহ তুহিন, মোঃ শামীম হোসেন খান, রিজভী হাসান মাহমুদ হিরন।
এছাড়াও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কুষ্টিয়া ও ঝিনাইদহের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে ক্যাম্পাস পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বহিরাগতদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা গেছে।
স/বাবু

