ইমানুল সোহান, ইবি প্রতিনিধি:-
ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ইবি স্কুল মাঠে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুলের সিনিয়র শিক্ষিকা এনায়েতুল পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মেহের আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, টেজ্রারার প্রফেসর ড. সেলিম তোহা ও ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোজ্জামেল হক। পরে উপস্থিত অতিথিরা বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
প্রধান অথিতির বক্তৃতায় ভিসি ড. রাশিদ আসকারী বলেন, ‘শারীরিক এবং মানসিক সুস্থ বিকাশের জন্য লেখাপড়ারর পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মানুষের মন ও স্বাস্থ্য ভালো থাকে। অভিভাবকদের উচিৎ সন্তানদের খেলার সাথী ও বন্ধু-বান্ধব নির্বাচনে সাহয্য করা। এতে সন্তান সহপাঠির দ্বারা প্রতারিত বা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে।’
স/এষ্

