ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি রোভার স্কাউট গ্রুপের ঈদ ও পূজা পরবর্তী পুনর্মিলনী

admin
অক্টোবর ৮, ২০১৭ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ঈদ ও পূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসির নীচ তলায় অবস্থিত রোভার অফিসে এ পুর্নমীলনী অনুষ্ঠিত হয়।

রোভার স্কাউট ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিট কাউন্সিল সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ। এছাড়াও ইবি রোভার স্কাউট গ্রুপের আর.এস.এল প্রফেসর ড. মো: আমিনুল ইসলাম ও ড. মো: শাহাবুল আলম। এসময় রোভার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ ও পূজা উদ্যাপনের স্মৃতিচারন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোভার স্কাউট ইবি ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

স/মা