ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি ভর্তিদযুদ্ধঃ আবেদন শুরু ১৫অক্টোবর ,পরিক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন

admin
অক্টোবর ৫, ২০১৭ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ২৫নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট৮টি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবেআগামী ১৫ অক্টোবর চলবে ১০ ই নভেম্বর পর্যন্ত। বুধবারবিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়াহয়েছে। পরিক্ষা পদ্ধতিতে এসেছে আমূল পরিবর্তন।

জানা যায়,  এবার ভর্তি পরীক্ষায়নেগেটিভ মার্কিং চালু করা হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ (০.২৫) নম্বর কেটে নেয়া হবে। চারটি ভুল উত্তরের জন্য পরীক্ষার্থীরএক (১.০০) মার্ক কেটে নেয়া হবে।এছাড়াও কয়েকটি বিভাগের আসন সংখ্যা বৃদ্ধি,  ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি,উপজাতি কোটা বৃদ্ধি, নতুনবিভাগসমূহের ইউনিট বণ্টনসহবিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়েআলোচনার জন্য উপাচার্য অধ্যাপকড. হারুন-উর-রশিদ আসকারীরসভাপতিত্বে অনুষদীয় ডিন ওবিভাগীয় সভাপতিদের নিয়ে সভাকরে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি।

সভায় আগামী ১৫ অক্টোবর থেকেভর্তি পরীক্ষার আবেদন শুরু করারসিদ্ধান্ত নেয়া হয়। আবেদন এর শেষ তারিখ নির্ধারণ করা হয় ১০নভেম্বরপর্যন্ত। এ বছর ভর্তি পরীক্ষায় ভুলউত্তর প্রদানকারীর জন্য নেগেটিভমার্ক চালু করা হয়েছে।

সভা সুত্রে জানা গেছে, প্রতিটি  ভর্তিআবেদন ফরমের মূল্য ৫০ টাকা বৃদ্ধিকরে ৫০০ টাকা করা হয়েছে।এছাড়াও আগামী ভর্তি পরীক্ষায়মোট ৫ টি উপজাতি কোটা বৃদ্ধি করে১৫টি কোটা করার সিদ্ধান্ত নিয়েছেকর্তৃপক্ষ। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তিঅনুষদভুক্ত ছয়টি বিভাগে ৫টি করেমোট ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি পেয়েছে আরো আট টি বিভাগ।এই নতুন আটটি বিশ্ববিদ্যালয়েরবিভাগকে ভর্তি পরীক্ষার বিভিন্নইউনিটে যোগ করা হয়েছে।

ধর্মতত্ত্ব অনুষদের অধীনে ‘এ’ইউনিটে আল-কুরআন অ্যান্ডইসলামিক স্টাডিজ, আল-হাদিসঅ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া’হঅ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।
মানবিক ও সামাজিক বিজ্ঞানঅনুষদভূক্ত ‘বি’ ইউনিটে রয়েছেইংরেজি, বাংলা, আরবি, ইসলামেরইতিহাস ও সংস্কৃতি এবং ফোকলোরস্টাডিজ বিভাগ।
‘সি’ ইউনিটে রয়েছে, অর্থনীতি,রাষ্ট্রবিজ্ঞান, লোকপ্রশাসন, সদ্য চালুহওয়া  ডেভলপমেন্ট স্টাডিস এবংসোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ।
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্তঅনুষদের অধীনস্থ ‘ডি’ ইউনিটেরয়েছে ফলিত রসায়ন ওক্যামিকৌশল, বায়োটেকনোলজিঅ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফলিতপুষ্টি ও খাদ্য প্রযুক্তি এবং নতুন  চালুহওয়া ফার্মেসি ও ইনভায়রনমেন্টালসায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ।
‘ই’ ইউনিটে ইলেকট্রনিক্স অ্যান্ডইলেকটিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই),কম্পিউটার সায়েন্স অ্যান্ডইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ডকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও সদ্যচালু হওয়া বায়োমেডিক্যালইঞ্জিনিয়ারিং বিভাগ।

‘এফ’ ইউনিটে গণিত ও পরিসংখ্যান বিভাগ।

 ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘জি’ ইউনিটে  রয়েছে মোট ৬ টিবিভাগ: ১)এ্যাকাউন্টিং এবংইনফরমেশন সিস্টেম বিভাগের,২)ব্যবস্থাপনা বিভাগ, ৩) ফিন্যান্স এন্ডব্যাংকিং বিভাগ, ৪) মার্কেটিং বিভাগ,৫) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টবিভাগ, ও ৬) ট্যুরিজম এন্ডহসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

আইন অনুষদের ‘এইচ’ ইউনিটেরঅধীনে ১) আইন বিভাগ, ৩)আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ ,৩)আইন ও ভুমি ব্যাবস্থাপনা বিভাগসহ মোট তিনটি বিভাগ আছে।

আবেদনের যোগ্যতা:বিজ্ঞান শাখাথেকে সর্বনিম্ন জিপিএ ৩.৫০সহএসএসসি ও এইচএসসি উভয় মিলেজিপিএ ৭.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরাআবেদন করতে পারবেন। মানবিকশাখা থেকে সর্বনিম্ন জিপিএ ৩.০০সহউভয় মিলে জিপিএ ৬.৫০ প্রাপ্তরাএবং বাণিজ্য শাখা থেকে সর্বনিম্নজিপিএ ৩.২৫সহ উভয় মিলে ৬.৭৫প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতেপারবে।

স/মা