ঢাকাশনিবার , ২০ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবি বঙ্গবন্ধু হলে সিসি ক্যামেরা স্থাপন

admin
মে ২০, ২০১৭ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। হলে নিরাপত্তা নিশ্চিত করণে হলের বিভিন্ন জায়গায় এ ক্যামেরা স্থাপন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদকে বঙ্গবন্ধু হলের দায়িত্ব দেয় প্রসাশন। নতুন প্রভোষ্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে হলের ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছেন।
জাকজমকভাবে বিভিন্ন দিবস উদ্যাপন, ডাইনিংয়ে খাবারের মান উন্নয়ন, দ্রুত গতির ওয়াইফাই এর ব্যবস্থা, লাইব্রেরী প্রতিষ্ঠা, নিরাপত্তা নিাশ্চত করনে সিসি ক্যামেরা স্থাপনসহ নানা উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পন্ন করেছেন। শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবারহের জন্য হলের ভিতরে গভীর নলকূপ স্থাপন করেছেন। হলকে যুগোপযোগী করার জন্য ভিশন ২০২১ হিসেবে নানা উন্নয়ণ মূলক পদক্ষেপ গ্রহন করেছেন।
হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মন্জুর রহমান, প্রফেসর ড. মোঃ আকতার হোসেন, মোঃ বখতিয়ার হাসান, মোঃ আলমগীর হোসেন, মোঃ মতিয়ার রহমান মোল্লা, বাপ্পা সরকার। আবাসিক শিক্ষকদের সহযোগিতায় প্রভোস্ট হলকে এগিয়ে নেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

প্রভোস্ট ড. শাহাদাৎ হোসেন আজাদ বলে,‘শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য হলে উন্নয়ন মূলক কাজ চালিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতায় পরিকল্পনা মাফিক আরো কাজ করার চেষ্টা করব।’

স/এষ্