ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এম.ফিল ও পি-এইচ.ডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এ বছর এম.ফিল কোর্সে ৫৩ জন আবেদনকারীর মধ্যে ৪৩ জন এবং পি-এইচ.ডি প্রোগ্রামে ৬৭ জন আবেদনকারীর মধ্যে ৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, ডিনবৃন্দ এবং সিনিয়র শিক্ষকবৃন্দ পরীক্ষা-কক্ষসমূহ পরিদর্শন করেন।
স/এষ্

