ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি ছাত্রলীগের সভাপতি পলাশ, সম্পাদক রাকিব

admin
জুলাই ১৬, ২০১৯ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক ষোষণা করা হয়েছে।

শনিবার মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৈাধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে। একইসাথে প্রেস বার্তায়, গতবছরের ২৮শে অক্টোবর স্থগিত হওয়া কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

স/এষ্