ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি ছাত্রলীগের ফ্রি সবজি বিতরণ

admin
এপ্রিল ১৩, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি ॥ সাধারন ছুটিতে আয় বন্ধ হয়ে মানবেতর জীবন যাপন করা দিনমুজুর, শ্রমিক ও নিন্মআয়ের মানুষের মাঝে ফ্রি সবজি বিতরন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে ইবি ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন ও ফয়সাল সিদ্দিক আরাফাতের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ভ্রাম্যমান ফ্রি সবিজ বিতরন কর্মসূচীতে যোগদেন। এসময় সেখানে সামাজিক দুরুত্ব মেনে সাধারন মানুষের হাতে নানা পদের সবজি তুলে দেওয়া হয়।

ছয়রাস্তার মোড়ে সবজি বিতরন শেষে মজমপুর গেটে সবজি ভ্যান নিয়ে আসা হয়। সেখানেও সবজি সংগ্রহ করে সাধারন লোকজন। পরে হাসপাতাল মোড়ে সবজি বিতরন করা হয় কর্মহীন মানুষের মাঝে। সজির মধ্যে ছিল লাউ, লাল শাক, মিষ্টি কমুড়া ও পাতা কপি। কয়েক হাজার মানুষের মাঝে প্রায় ৮০ মন সবজি বিতরন করেন তারা।

স/এষ্