ইবি সংবাদদাতা-
ভোক্তা অধিকার সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় র্যামে সংগঠনটির কার্য নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে এ ভোজ অনুষ্ঠিত হয়।
কনজুমার ইয়ুথ ইবি শাখার সভাপতি ইমরান শুভ্র‘র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মেহের আলী, সহযোগী অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান, সহকারী অধ্যাপক শাম্মী আক্তার, কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ তবিবুর রহমান আকাশ প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম-সম্পাদক ইরফান মাহমুদ রান।
অনুষ্ঠানে সংগঠনির এক বছরের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উপদেষ্টা মন্ডলী পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। আলোচনা পর্ব শেষে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।
স/এষ্

