ইমানুল সোহান,ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয় ফোকলোর স্টাডিজ বিভাগের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে ফোকলোর স্টাডিজ বিভাগে নিয়োগ নির্বাচনী বোর্ডের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বোর্ডের সকল প্রস্তুতি সম্পন্ন করে প্রশাসন। পূর্ব নির্ধারিত সময়ে আবেদনকারীরা ভিসি অফিসে আসে। বোর্ডের বহ্যিক বিশেষজ্ঞরা যথা সময়ে উপস্থিত হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত নিয়োগ বোর্ড স্থগিতাদেশ দেওয়া হয়। বোর্ডের পরিবর্তিত তারিখ ও সময় পরে জানানো হবে।
স/এষ্

