ঢাকাসোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবি’র কম্পিউটার সাইন্স বিভাগে নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠান

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ইবি’র কম্পিউটার সাইন্স বিভাগে নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠান

মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীণ বরন ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই নবীণ বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়। কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো রবিউল হকের সভাপতিত্বে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইব্রহিম আব্দুল্লাহ,অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া।এছাড়াও এই বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন শামীম হোসেন ও তাজমীম সুলতানা মীম

উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন,এই সময়টা মানুষের অর্জনের সময় সামনে এগিয়ে যাওয়ার ও নিজেকে গড়ার শ্রেষ্ঠ সময়। আমরা বিদায় দিচ্ছি না আমরা আরো এগিয়ে দিচ্ছি।বহিরাঙ্গনে প্রবেশ করে নিজেকে নিজের বিভাগকে আরো উজ্জ্বল করতে হবে।তোমারা সাইন্স পরিবারের সদস্য সেই উদ্দেশ্য কে সামনে রেখে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিদায়ী এক শিক্ষার্থী বলেন,আমাদের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী যারা আমাদের একটু একটু করে গড়ে তুলেছেন।বিগত বছরগুলোতে তারা যেভাবে শাসন আর বারনের মাধ্যমে আমাদের পরিচালিত করেছে। আবার ঠিক তেমনি আদর স্নেহ ভালোবাসায় করেছেন শিক্ত। তাই দীর্ঘ এই পথ চলায় আমরা কোন ভুল করে থাকলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এসময় নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুপুর পর ফটোসেশান ও পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

স/এষ্