ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১০১৮ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় এফ ইউনিটের সমন্বয়কারী সহযোগী অধ্যাপক মোঃ আসাদ্জ্জুামান উপাচার্য ড. রশিদ আশকারীর হাতে এ ফল হস্তান্তর করেন। পরে উপাচার্য আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ বছর ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত এফ ইউনিটে ১০০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ হাজার সাতশত ৭৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহন করে ২৮৬৩ জন। পরীক্ষায় ৭৬ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। পরীক্ষার ফলাফলে ৬ শতাংশ শিক্ষার্থী উওীর্ন হয়েছেন।
স/এষ্

