ঢাকাশনিবার , ২৯ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবির ইতিহাস বিভাগের রজত জয়ন্তী

admin
এপ্রিল ২৯, ২০১৭ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রজত জয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষদ ভবনের সামনে থেকে র‌্যালি বের করে। র‌্যালিতে বিভাগের শিক্ষক-কর্মকর্তা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালিটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়। বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিভাগের ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী রওজাতুল রুম্মান রীতি ও রফিকুল ইসলাম।

স/এষ্