ইবির আল-হাদীস বিভাগের প্রথম এ্যালামনাই সম্মেলন
ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয় আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম এ্যালামনাই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষদ ভবনের ৪০৩ নং কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ সেকান্দার আলী, প্রফেসর ড. মোঃ মায়নুল হক, প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স/মা

