ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্বিবদ্যালয়ে ‘সেল্ফ পিউরিফিকেশন’ (আত্মশুদ্ধির স্বরূপ) শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বিশ^বিদ্যালয়ের থিওলজি অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শেখ এ.বি.এম. জাকির হোসেনের সঞ্চালনায় সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন গবেষক ও বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মোঃ আফজাল হোসেন। সেমিনারে প্রফেসর ড. এম এয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অনুষদের ডিন প্রফেসর ড. আ.ফ.ম. আকবর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মোঃ নাছির উদ্দীন মিঝি, প্রফেসর ড. এ.কে.এম রাশেদুজ্জাামান। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মোস্তফা কামাল, প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রফেসর ড. মোঃ আফাজ উদ্দীন, প্রফেসর ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দীকী, প্রফেসর ড. মোঃ সেকান্দার আলী, প্রফেসর ড. আ.ন.ম. এরশাদ উল্লাহ, প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক, প্রফেসর ড. মোঃ গোলাম মাওলা, প্রফেসর ড সৈয়দ মাকসুদুর রহমান, প্রফেসর ড. আ.হ.ম নূরুল ইসলাম, প্রফেসর ড. আ.ন.ম. ইকবাল হোসাইন, প্রফেসর ড. মোঃ আব্দুল মোত্তালেব, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মোঃ আব্দুল কাদের, প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
গবেষক মোঃ আফজাল হোসেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক। এরআগে তিনি একই বিভাগ থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি ‘ইমাম কুরতুবী (র.) এর রচনায় আত্মশুদ্ধির স্বরূপ’ বিষয়ের উপর পিএইচডি গবেষণা করছেন ।
স/এষ্

