ঢাকামঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবিতে ‘সেল্ফ এসেসমেন্ট প্রসেস, ডাটা ম্যানেজমেন্ট’ কর্মসূচী উদ্বোধন

admin
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) ‘সেল্ফ এসেসমেন্ট প্রসেস, ডাটা ম্যানেজমেন্ট এবং রিপোর্ট রাইটিং’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করা হয়েছে। দু’দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)। আজ সকালে আইকিউএসি’র সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিষণ ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে আইকিউএসি প্রকল্প, একটি পরিকল্পনার অংশ। এটি সফল করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, স্ব-স্ব বিভাগ এবং স্ব-স্ব দায়িত্বশীল ব্যক্তিবর্গ আপনারা সকলেই নিজ উদ্যোগে আপনাদের সেল্ফ এসেসমন্টে পর্যায় এবং আরো যে সমস্যাগুলো আছে তা ত্বরান্বিত করে এটি দ্রুত বাস্তবায়নে সহযোগিতা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইকিউএসি বিশেষজ্ঞ প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী। অনুষ্ঠান পরিচালনা করেন ইবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস সোবহান। দু’দিনব্যাপী এ কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভিন্ন পর্যায়ের ১০৮জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

স/শা