ইবি প্রতিনিধি :
ইসালামী বিশ্ববিদ্যালয়ে “মোটিভেশন ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড স্টাডি অ্যাবরোড” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আয়োজনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শামসুল আলম। সভাপতিত্ব করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. এম. মনিরুজ্জামান। এ সেমিনারে বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
স/এষ্

