ঢাকারবিবার , ৩০ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবিতে ‘লোকসংস্কৃতির সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

admin
জুলাই ৩০, ২০১৭ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতির সাম্প্রতিক প্রবণতা শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফোকলোর স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আজ (রবিবার) সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ফোকলোর চিরবহতা নদীর মতো। এর পরিধি ক্রমাগত সম্প্রসারিত হয়ে চলেছে। তিনি বলেন, ফোকলোর আছে, থাকবে। যতদিন এই গ্রহে কমিউনিটির অস্তিত্ব আছে, গ্রুপস্-এর অস্তিত্ব আছে ততদিন পর্যন্ত ফোকলোর থাকবে।

ভাইস-চ্যান্সেলর বলেন, আমাদের শিকড়ের অস্তিত্ব এতদিন ব্যাখ্যা করে এসেছে অন্যেরা। আমাদের প্রাচীন ভারতের ঋদ্ধ সংস্কৃতি জানতে হয়েছে পশ্চিমাদের কাছে। কিন্তÍ আমরা চাই, আমরাই আমাদের শিকড় অন্বেষণ করবো।  আমাদের শিকড় অন্বেষণের একটি মাধ্যম হতে পারে ফোকলোর।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, ফোক যা-ই করে তা-ই লোর. জ্ঞানের এমন কোন শাখা নেই যেখানে ফোকলোর যায় না। ফোকলোর চর্চার ক্ষেত্রে আমাদের কাজটি হবে বস্তুনিষ্ঠভাবে দেখা এবং বিশ্লেষণ করা।

অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, প্রফেসর বরুণ কুমার চক্রবর্তীকে মূল আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মমত্ববোধ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। তিনি বলেন, জ্ঞানার্জনের সময় যদি অহংকার চলে আসে তাহলে সে অহংকার তাকে অন্ধ করে দেয়।

এছাড়াও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, বাংলা বিভাগের প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস বরুণ কুমার চক্রবর্তী সেমিনারে মূল আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন সেমিনার সঞ্চালনা করেন। সর্বশেষে প্রশ্নোত্তর-পর্ব অনুষ্ঠিত হয়।

স/মা