ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি সকাল ১০ টায় অনুষদ ভবনের দ্বিতীয় তলায় সংশ্লিষ্ট কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানের বিভাগীয় কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদের মূল কপি, মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্কের প্রমাণপত্র এবং কোটা ও সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
অপরদিকে “বি” ইউনিটের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
“বি” ইউনিটে ভর্তি পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় শিফ্টের অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৬ জানুয়ারি সকাল ৯টা হতে অনুষদ ভবনস্থ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে যথাক্রমে ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ফোকলোর স্টাডিজ বিভাগের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১ম শিফট : ১৫৫ তম হতে ৩০৮ তম পর্যন্ত, ২য় শিফট : ১৫৪ তম হতে ৩০৬ তম পর্যন্ত এবং ৩য় শিফট : ৩৪ তম হতে ৬৬ তম পর্যন্ত এ সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে।
স/এষ্

