ঢাকারবিবার , ২০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে “ভাস্কর্যে বঙ্গবন্ধু” আলোকচিত্র প্রদশর্নী দেখতে স্কুলের ছোট্ট সোনামণিরা

admin
আগস্ট ২০, ২০১৭ ২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ২০১৭ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাদিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশহিসেবে অনুষদ ভবনের নিচতলায় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার (ফটোগ্রাফী) শেখ আবু সিদ্দিক রোকনের ৭দিনব্যাপী “ভাস্কর্যে বঙ্গবন্ধু” আলোকচিত্র প্রদশর্নী চলছে।  প্রতিদিন অগণিত দর্শক উপভোগ করছেন এ প্রদর্শনী। আজ শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা আলোকচিত্র প্রদর্শনী উপভোগকালে সেখানে উপস্থিত হন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। তাঁরা শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি সম্পর্কে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শোকদিবস উদ্যাপন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন ও আই আই ই আর এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী।

স/এষ্