ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি তৌহিদ সাকিব ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মোল্ল্যা মনোনীত হয়েছেন । শুক্রবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
সমিতির সাবেক সভাপতি ইমদাদুল হক সোহাগ ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন স্বাক্ষরিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি মোঃ আসাদ্জ্জুামান আকাশ, শিবলুর রহমান সিয়াম , যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নূর আলম, কোষাধাক্ষ্য মোঃ সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মনোনীত হয়েছেন।
স/এষ্

