ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ^বিদ্যালয়ে বৃহত্তর নোয়াখালী (নোয়খালী, ফেনী, লক্ষীপুর) জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ, বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগরে শিক্ষার্থী আব্দুল মোতালেবের সঞ্চালনায় ও আকবর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী। এছাড়াও থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবুল বারাকাত মো: ফারুক, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. রহিম উল্লাহ, হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দীন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. নেছার উদ্দিনসহ জেলাছাত্রকল্যান ফোরামের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে জেলা ছাত্রকল্যাণ ফোরামের নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ-আল মামুন মনোনীত হয়েছেন।
স/এষ্

