শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) বি.এড, এম.এড এবং ডিপ্লমা ইন লাইব্রেরী সাইন্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ২ টা ৪৫ মিনিটে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চের (আই আই ই আর) অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বি.এড, এম.এড ও ডিপ্লমা ইন লাইব্রেরী সাইন্সে ভর্তির জন্য বিশ^বিদ্যালয়ের মীর মোশারফ একাডেমিক ভবনে আধা ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ডিপ্লমা ইন লাইব্রেরী সাইন্সে ১২২ জন, বি. এড এ ৭৭ জন এবং এম. এড এ ৬৩ জন আবেদন করে ও পরীক্ষায় ৯০ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেৃ। পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও আই আই ই আর এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী হল পর্যবেক্ষণ করেন।
স/স

