ইবিতে বিশেষ কোটায় ভর্তিচ্ছুদের জ্ঞাতব্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ন্যুনতম নম্বর (৩২)-প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা (পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র-কন্যার পুত্র-কন্যা), উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠীভুক্ত, হরিজন-দলীত জনগোষ্ঠীভুক্ত, শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় ও পোষ্যরা ইউনিট/বিভাগীয় শর্তপূরণ সাপেক্ষে বিশেষ কোটায় ভর্তির আবেদন করতে পারবে।
১০ ডিসেম্বর থেকে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে অগ্রণী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় চলতি হিসাব নং ১০৬-এ টাকা জমা দিয়ে নর্ধারিত আবেদনপত্র পূরণ করে ১৮ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার জন্য গঠিত উপ-কমিটির সদস্য-সচিবের অফিসে জমা দিতে হবে। মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার আবেদন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুর রশিদ এবং উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী, হরিজন-দলীত জনগোষ্ঠী (অন্ত্যজ), প্রতিবন্ধী কোটার আবেদন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এ.টি.এম. এমদাদুল আলম এবং খেলোয়াড় কোটার আবেদন ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল-এর অফিসে এবং পোষ্য কোটার আবেদন একাডেমিক শাখায় জমা দিতে বলা হয়েছে।
মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা কোটায় ভর্তির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের নামের তালিকার আইডি নম্বর সম্বলিত ইস্যুকৃত সনদপত্র অথবা মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সাময়িক/মূল সনদপত্রসহ আবেদন করতে হবে।
উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী কোটায় ভর্তির জন্য স্বীকৃত গোত্রপ্রধান কর্তৃক অথবা বাংলাদেশ আদিবাসী ফোরাম কর্তৃক প্রদত্ত সনদ আবেদনের সাথে দাখিল করতে বলা হয়েছে।
বাংলাদেশ জাতীয় দল ও যে কোন বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে অথবা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এমন প্রার্থীদের খেলোয়াড় কোটায় ভর্তির জন্য তাদের সনদপত্রসহ আবেদন করতে বলা হয়েছে।
শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্য (পুত্র-কন্যা, স্বামী-স্ত্রী) ভর্তির ক্ষেত্রে ন্যুনতম পাশনম্বর ও বিভাগীয় শর্ত পূরণসাপেক্ষে উপাচার্যের অনুমতিক্রমে বিভাগের জন্য সংরক্ষিত আসনের বাইরেও ভর্তি হওয়া যাবে।
স/মা

