ইমানুল সোহান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে বিদ্রোহী বাঙলা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় অনুষদের ভবনের ১০৩ কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. হাবিব আর রহমান। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক, কবি ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. গাজী মোঃ মাহবুব মুর্শিদ, ড.শেখ মহাঃ রেজাউল করিম ও প্রভাষক তিয়াশা চাকমাসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা। এসময় বিভাগের প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী উপস্থিত সেমিনারে অংশ নেয়।
সেমিনারে আলোচক হোসেনউদ্দিন হোসেন বিদ্রোহী বাঙলা উপর বিস্তারিত আলোচনা করেন।
স/মা

