ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে পিএইচডি সেমিনার

admin
ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সুন্নী ও শিয়াদের নিকট হাদীসে নববী’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ফ.ম আকবর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্ত্ববাধায়ক অধ্যাপক ড. সেকান্দার আলী। সেমিনারে আলোচনা রাখেন অধ্যাপক ড. ময়নুল হক, অধ্যাপক ড. আ.হ.ম নুরুল ইসলাম।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক সিলেট ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক আবুল ফজল মোহাম্মাদ মোরতাহান বিল্ল্াহ। সেমিনারে সঞ্চালনা করেন অধ্যাপক ড. আকতার হোসেন।
সেমিনারে উপস্থিত ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহীদুল ইসলাম নূরী, অধ্যাপক ড. আ.ছ.ম তরীকুল ইসলাম. অধ্যাপক ড. মুহাঃ আব্দুর রহমান আনওয়ারী অধ্যাপক এ.কে.এম শামছুল হক, অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. ইদ্রিস আলী, অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান প্রমুখ।
গবেষক আবুল ফজল মোহাম্মাদ মোরতাহান বিল্ল্াহ ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন।
গবেষণা কর্মটি সম্পাদিত হলে মুসলিম সমাজ শিয়াদের ভ্রান্ত আদিকা ও চিন্তাধারা সম্পর্কে জানতে পারবে এবং ইসলামের সঠিক আদিকা ও চিন্তাধারা সম্পর্কে জানতে পারবে।

স/এষ্