ঢাকারবিবার , ১৫ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে তিনদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন

admin
এপ্রিল ১৫, ২০১৮ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনদিন ব্যাপি বৈশাখী উৎসব ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। চলবে সোমবার পর্যন্ত। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এ মেলার উদ্বোধন করেন। একইসাথে তিনি বিজ্ঞান মেলারও উদ্বোধন করেন। তিনদিন ব্যাপি এ মেলায় ক্যাম্পাস অভ্যান্তরে দুইটি স্থানে ৯২টি স্টল বসানো হয়েছে।
একইসাথে বিশ্ববিদ্যালয়ের বাংল মঞ্চ সংলগ্ন আ¤্র কাননে চলছে বিভিন্ন অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান, পালাগান, সারিগান, লালন গীতি, বানরখেলা, লাঠিখেলা, ঘুুুড়ি উৎসবসহ নানা আয়োজনে পালিত হবে তিনদিনব্যাপী মেলা।
এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নের্তৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন নানান রঙে-ঢঙে সজ্জিত হয়ে স্ব-স্ব ব্যানারে অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্ঠানস্থল বাংলা মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।
মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আসকারী। বিশেষ অতিথি ছিলেন বলেন, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপি এ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮ টা পর্যন্ত।

স/এষ্