ইমানুল সোহান, ইবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রমৈত্রী নেতা শহীদ জুবায়ের চৌধুরী মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শোকর্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। মঙ্গলবার বেলা ১ টায় প্রশাসন ভবনের সামনে থেকে শোকর্যালিটি বের করে তারা। এসময় র্যালিটি ক্যাম্পাসের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শহীদ জুবায়ের স্মরনে শহীদ মিনারে ফুল দেয় তারা।
শোক র্যালিতে অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর আহবায়ক মোরশেদ হাবীব, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান জুবায়ের, কুষ্টিয়া জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, আব্দুর রউফসহ অন্যান্য নেতাকর্মী । পরে শহীদ জুবায়ের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে তারা।
উল্লেখ, ১৯৯৩ সালের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হাতে নির্মমভাবে নিহত হন জুবায়ের চৈাধুরী।
স/মা

