ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
‘যুক্তি দিয়ে মুক্ত হোক রবি-লালনের ভূমি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) যৌথ আয়োজনে ‘ইকো ফুড চতুর্থ এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। বৃহ®পতিবার সকাল সাড়ে ৯টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবের অংশ হিসেবে সকাল সাড়ে ৯ টায় ইবি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় মিলনায়তনে এসে আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়।
ইবি ডিবেটিং সোসাইটির সদস্য ইসমেত জেরিন বিনতে নিজাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) এর পরিচালক এ কে এম শোয়েব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড.শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিএফবিডি এর উপদেষ্টা শামিম রেজা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শহিদুল আলম সাচ্চু, ইকো ফুড এর জিএম কাজী রুহুল আমিন প্রমুখ।
বিতর্ক উৎসবে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ খুলনা বিভাগের ১০ জেলার সেরা ২২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী এ বিতর্ক উৎসবে অংশ গ্রহণ করেন।
এ বিতর্ক উৎসবে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশেন, কথা বলার বাচন ভঙ্গি ও উচ্চারনের উপর প্রশিক্ষন, আঞ্চলিক বিতর্ক, ক্যারিয়ার নির্বাচন, কমেডি বিতর্ক উপস্থাপন ও বিতর্কের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে ‘সুশাসনই পারে জঙ্গিবাদ দুর করতে’ ও ‘তৃতীয় বিশ্ব যুদ্ধের জন্য ট্রাম্প দায়ী থাকবেনা’ এই বিষয়ের উপর দুইটি আলাদা বিতর্ক উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের এনডিএফবিডি কর্তৃক সনদ প্রদান করা হয়।
স/এষ্

