ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে ক্লাস পরীক্ষা শুরু

admin
মার্চ ৩, ২০১৭ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি :

কয়েকদিন আচলাবস্থা চলার পর ইবিতে আজ থেকে নিয়মিত ভাবে ক্লাস পরীক্ষা চালু হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় চালিত গাড়ীগুলো যথাসময়ে স্ব স্ব রুট থেকে ছেড়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি  বিভাগের নির্ধারিত পরীক্ষা যথাসময়ে শুরু হয়েছে ও প্রায় সব বিভাগেই রুটিন অনুযায়ী ক্লাস সম্পন্ন হয়েছে।

ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামস-উর রহমান বলেন,আমরা চাই না নিয়মিত ছুটি ছাড়া কোন কারনে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকুক।আমাদের বিশ্ববিদ্যালয় যদি পূর্ণাঙ্গ আবাসিক হয় তাহলে এরকম অনেক অনাকাঙ্খিত সমস্যা থেকে আমরা মুক্তি পাব।

গনিত বিভাগের শিক্ষার্থী মোঃ আবদুর রহমান বলেন, ‘আমাদের ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা গত মাসের ২৮ তারিখে শুরু হওয়ার কথা ছিল কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে ইবি ক্যাম্পাসে কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষা সমন্বয়ক কমিটি দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার সময়সূচী দিয়েছেন।আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সমস্যার চেয়ে বাইরের সমস্যাটাই এখানে বেশী।

উল্লেখ্য, খুলনা বিভাগের ১০ জেলায় ও দেশব্যাপী  পরিবহন ধর্মঘট চলার কারণে  অচল হয়ে পড়ে  ইসলামী বিশ্ববিদ্যালয়।ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ  রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া  খুলনা বিভাগের ১০ জেলায় ধর্মঘটে ক্যাম্পাসের কোন গাড়ি চলাচল করতে পারেনি। ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে না আসায়  পুরোপুরি অচল  ছিল ইবি।

স/শা