ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে ক্যারিয়ার উন্নয়ন ও উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা

admin
আগস্ট ৫, ২০১৭ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মোটিভিশন ফর ক্যারিয়ার ডিভোলপমেন্ট এন্ড স্টাডি অ্যাবরোড’ র্শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় ১ম পর্বে বিভাগের সভাপতি প্রফেসর ড.মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড.মোঃ শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড.মোঃ সেলিম তোহা, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শামসুল আলম। কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
কর্মশালার ২য় পর্বে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ক্যারিয়ার, চাকুরী, বিদেশে উচ্চ শিক্ষা, আইইএলটিএস ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি আয়োজন করেন প্রফেসর ড. শরিফ মোঃ আল রেজা। কর্মশালায় সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান রনি ও সুপ্রিয়া সিংহ রায়।

স/এস্