ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক উন্নয়ন বিষয়ক এশিয়-প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক জোট আইসিএসডিএপি ৭ম দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
শনিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব সোসাল সায়েন্স এবং থাইল্যান্ডের থাম্বাসাট বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র মতে, ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মিঠুন মুস্তাফিজের সঞ্চালনায় সম্মেলনের পৃষ্ঠপোষক এবং সমাজকর্ম বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রধান আলোচক হিসেবে এশিয় প্রশান্ত মহাসাগরীয় (আইসিএসডিএপির) সভাপতি ও চার্লস স্টুয়ার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনোহর শঙ্কর পাওয়ার আলোচনা উপস্থাপন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সম্মেলনের সমন্বয়ক অধ্যাপক ড. মামুনুর রহমান ও আইসিএসডিএপি এর চেয়ারপারসন ড. অশোক কুমার সরকার বক্তব্য রাখেন। দুই দিনব্যাপী আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ৮টি দেশের ৪৮ জন সমাজতাত্বিক, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন বিশারদসহ মোট ২৬৭ জন গবেষক অংশ নিয়েছেন। দুই দিনের মোট ১৬টি বিষয়ে আলোচনা উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
স/এষ্

