ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুনামেন্ট শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড.মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান। এছাড়াও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ খেলাধুলা নিয়ে আমরা অন্যন্য একাডেমিক বিভাগের মতো বিভাগ খোলার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। কেবলমাত্র প্রাতিষ্ঠানিক বিভাগ খোলাম মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক দূরে এগিয়ে যাবে। মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত ক্যাম্পাস গড়তে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম।
স/আস

