ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নওগাঁরশতাধিক বিঘা জমির কলা বাগান নষ্ট

admin
মে ১৪, ২০১৯ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে শতাধিক বিঘা জমির ফসল। শতাধিক বিঘা জমির কলাগাছের পাতা পুড়ে যাচ্ছে। ১০একর জমির ধান কালচে রং ধারন করায় হতাশ ওই এলাকার
দরিদ্র কৃষকগণ।

এছাড়া ৪ বিঘা জমিতে নাকফজলি, বারি-৪ সহ বিভিন্ন উন্নত জাতের আম ও বিপুল পরিমান পেয়ারা গাছ ইট ভাটার ধোঁয়ায় পুড়ে গেছে। প্রায় ১২০ বিঘা জমিতে মানিক, চিনি চাম্পা, ও বিভিন্ন জাতের কলা রোপন করেছেন আলমপুর ইউনিয়নের চৌঘাট, রসলপুর, ও নন্দনপুর গ্রামবাসী। কলা চাষী কাজেম আলী, তরিকুল ইসলাম, নুর ইসলাম, আম বাগান চাষী ফরিদুল ইসলাম লিখিত অভিযোগ করেন ৮০ থেকে ৯০ হাত দুরবর্তী ৪টি ইট ভাটা রয়েছে।

এই ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় কলা গাছের পাতা মরে যাচ্ছে। ধানে লালচে রং ধারন করেছে। ভাটা মলিক মিজানুর রহমান বলেন, আমাদের হাওয়া ভাটায় কোন ক্ষতি হবে না।

এলাকাসাবীর অভিযোগ ভাটা বন্ধের সময় যে ধোঁয়াটা ছাড়া হয় তা থেকে জলীয় পাষ্প আকারে যে ধোঁয়াটি বের হয় মুলত সেটিই ক্ষতির কারন যার সত্যতা মালিকগণ স্বীকার করেছেন। তিনি আরো বলেন, ইতিপূর্বে এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানদের নিয়ে আমরা ক্ষতিগ্রস্থদের ডেকে সমঝোতার মাধ্যমে কিছু টাকা দিয়েছি।

ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় বলেন, ভুক্তভোগী ৫৫ জন কৃষক অভিযোগ দায়ের করেছেন। আমি বিষয়টি অবগত আছি। যেহেতু ইট ভাটার কারনে এমন ক্ষতি হয়েছে তাই এর ক্ষতিপূরণ ভাটা মালিকদেরকেই দিতে হবে।

স/এষ্