ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইজারাবিহীন গরুর হাট

admin
আগস্ট ২৪, ২০১৭ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার সুধার চরে ব্যক্তি মালিকানা জায়গায় ইজারা বিহীন কোরবানীর গরু বিক্রির হাট বসানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইজারা হওয়ার আগেই কতিপয় ব্যক্তি জোর পূর্বক ব্যক্তি মালিকানা জমিতে বাঁশ পুঁতে, প্যান্ডেল করে পুরো দমে একটি গরুর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এই হাটটি চালু হলে পার্শবর্তী হাটগুলোতে ধস নামার পাশাপাশি সরকার রাজস্ব হারাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। স্থানীয় সুত্র জানায়, টঙ্গিবাড়ীর আব্দুল্লাহপুর বাজারের আব্দুল্লাহপুর হাই স্কুল মাঠে ৩২ লক্ষ ১ হাজার টাকায় গরুর হাটটি ইজারা হয় । এই হাটটি আব্দুল্লাহপুর কাছিমিয়া দারুল উলুম মাদ্রাসার পক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো: শহিদুজ্জামানের নামে ইজারা হয়। এই হাটে যা লাভ হবে তার পুরোটাই মাদ্রাসার উন্নয়ন মূলক কাজে ব্যয় করা হবে বলে জানান তারা । অথচ এই হাটের সীমানা ঘেষে মিরকাদিমের সুধার চরে ব্যক্তি মালিকানা জায়গায় আরো একটি হাট বসানো হয়েছে।
ইজারাদার মো: শহিদুজ্জামান জানান, এই মাদ্রাসা ৭০ বছরের পূরানো মাদ্রাসা । সকল সদস্যে স¤œতিক্রমে আমার নামে ইজারা ডেকে আনা হয়েছে । এই হাটটি ক্ষত্রিগ্রস্থ করার জন্য আমাদের পার্শবতী সীমানা ঘেষে সুধার চরে ব্যক্তিমালিকানাধীন জায়গায় গরুর হাট বসানো হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরকাদিম পৌরসভার সুধার চর এলাকার সুধারচর খালের পাশে ব্যক্তি মালিকানা জায়গায় জাকির হোসেন নয়ন আর কাউয়ূম নামের ২ জন ব্যক্তি এখানে গরু বিক্রির হাট বসিয়েছে এবং সেখানে সকল প্রকার প্রস্তুতি নিয়েছেন। সেখানেও বাঁশ পুঁতে মিরকাদিমের দ্বিতীয় গরু বিক্রির হাট হিসাবে সকল প্রস্তুতি নেয়া শেষ । অপেক্ষা কেবল ইজারা নেওয়া। সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য ব্যক্তিমালিকানাধীন জায়গায় এটা হাট তৈরী করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের । তবে প্রভাবশালীদের ভয়ে জমির মালিকরা প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। এমনটাই জানা গেছে সুধার চর এলাকা ঘুরে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় জানান, গত বছর ধলেশ্বরী নদী থেকে গরু বেপারীদের মারধর করে জোর পূর্বক গরু মিরকাদিম হাটে উঠানো হয় । এতে করে ঐতিহ্যবাহী মিরকাদিম হাটের সুনাম ক্ষুন্ন হয়। ফলে গত বছর মিরকাদিম হাটে গরু কোনাবেচায় ধস নামে । আর গত বছরের লোকসান পোষাতে এবার এই কৌশল বেছে নেয়া হয়েছ বলে অভিযোগ স্থানীয়দের । তারা আরো বলেন, সুধারচর খাল দিয়ে বেতকা, আব্দুল্লাহপুর হাটে যাওয়ার পথে গরু ব্যবসায়ীদের ট্রলারগুলো এখানে জোরপূর্বক নামানোর সম্ভাবনাও রয়েছে। এখানে ব্যক্তিমালিকানা জমিতে হাট বসিয়ে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছে একটি চক্র। ইজারা দেওয়ার আগেই জমিটা দখল করে গরুর হাটে পরিনত করেছে প্রভাবশালীরা। জমিটা নিয়ে দু”পক্ষের মধ্যে মালিকানা সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান রয়েছে। ব্যক্তিমালিকানা জমিতে হাট বসানোর খবর শুনে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ।

এ ব্যাপারে জানতে চেয়ে কাইয়ুম ও জাকির হোসেন নয়নকে একাধিকবার ফোন করিলে তারা ফোন রিসিভ করেনি।
সুধার চরে হাট বসানোর বিষয়টি অস্বীকার করে মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন ফোনালাপে বলেন, সুধার চরে কোন হাট ইজারা দেওয়া হয়নি। জমির মালিক মনির ভাই এর সঙ্গে আমার ভালো সম্পর্ক ওনি আমাকে বারন করেছে । ওখানে হাট দিলে ওনি কষ্ট পাবে সেটা আমি চাইনা। এ কারনে আমি ওখানে হাট বসানোর সিদ্ধান্ত থেকে ফিরে আসছি।

স/মা