ঢাকাশুক্রবার , ৩১ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘ইচ্ছাশক্তি’ নিয়ে আসছে কাব্য বিলাস

admin
আগস্ট ৩১, ২০১৮ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : অন্তুর জানান কৌতুহল প্রবল। পৃথিবীর সব রহস্য তাকে হাতবাড়িয়ে ডাকে। এদিকে বিজ্ঞানী হৃদয় ও পর্যটক নাঈম অন্তুরকে নানা বিষয়ে নতুন নতুন জ্ঞান দিয়ে পৃথিবী সম্পর্কে তার কৌতূহল আরো বহুগুণে বাড়িয়ে দেয়। নিজের ইচ্ছা শক্তি থাকলে যে কোন কাজকে সহজে আয়ত্ব করা যায় এমন গল্প নিয়ে শিশু-তোষ নাটক ইচ্ছাশক্তি।

রাহুল রাজ এর রচনা ও নোঈম ইসলাম এর নির্দেশনায় দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাসে শিশুদের দল মন বিলাস এবার নিয়ে আসছে ভিন্নধারার এ নাটকটি। ইচ্ছাশক্তি নাটকটি খুবশিঘ্রই বাংলাদেশে টেলিভিশনে চিত্রায়ণ হবে।

নাটক নিয়ে নির্দেশক নোঈম ইসলাম জানান, এবার নাটকটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। এর আগে যত নাটকের নির্দেশনা দিয়েছি ইচ্ছা শক্তি তাদের থেকে ব্যতিক্রম। এই নাটকে এক ভাবুক ও কৌতূহলী চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী রিফাত। অন্যদিকে বিজ্ঞানী চরিত্রে দেখা যাবে জাহিদুর রহমানকে। সেই সাথে পর্যটক চরিত্রে থাকছে নাইম ইসলাম। নাটকটি তৈরিতে আমাদের হাতে সময় ছিল খুব কম তারপরেও আশা-রাখি বরাবরের মত এবারও দর্শকেরা ভিন্নধারার বিনোদন পাবে।

নাটকটি অন্যান্য চরিত্রে অভিনয় করেছে, সজীব, চাঁদনী, অন্তুর, রাসেল, মেহেদি, আশরাফ, সহ আরো অনেকে।

স/আরআর