ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইকগাছায় পথশিশুদের শিক্ষা কার্যক্রম উদ্বোধন

admin
মার্চ ৩, ২০১৭ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় পথশিশুদের শিক্ষা কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে পৌরসভার বাতিখালীস্থ শাপলা স্পোটিং ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। শাপলা স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ বাবলু গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, চিংড়ি পোনা বিপনন সমবায় সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীন, কাউন্সিলর রবি শংকর মন্ডল, প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক রেশমা বেগম, সিনিয়র জুনিয়র ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, ব্যবসায়ী খোরশেদ আলম। বক্তব্য রাখেন, শাপলা স্পোটিং ক্লাবের শামিম হোসেন, কুদ্দুস গাজী, গোলাম মোস্তফা সবুজ, আরিফ গাজী, মাহাফুজ মোড়ল, মাহবুবর রহমান ও আসলাম পারভেজ সুমন। অনুষ্ঠানে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

স/শা